চৌগাছায় দিনের বেলায় দোকানে চুরি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভার প্রাণকেন্দ্র পৌর লাইট চত্বরে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে দিনের বেলায় দুঃসাহসিক চুরি হয়েছে।

দোকান মালিকের অনুপস্থিতিতে চোর ক্যাশের তালা ভেঙে ১ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোনের কার্ড নিয়ে গেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী সোহান টেলিকম ও ফুল ঘরের মালিক আলী হুসাইন জানান, জোহরের নামাজ আদায়ের জন্য তিনি পাশেই ওজু করতে যান। ওজু শেষে দোকানে এসে দেখতে পান ক্যাশ বাক্স খোলা এবং পাশেই পড়ে আছে একটি গ্যাস লাইটার ও একটি স্ক্রু-ড্রাইভার। চোরচক্র হয়ত তাকে নজরে রেখেছিল। ওজু করতে যাওয়া মাত্রই ১০ মিনিটের মধ্যে এই দুঃসাহসিক চুরি হয়েছে।