চৌগাছায় দিনমজুরের মেয়ে শিপলার এ প্লাস

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার অদম্য মেধাবী মা-হারা শিপলা খাতুন বাণিজ্য শাখায় জিপিএ-৫ পেয়েছেন। এসএসসি ও জেএসসিতে তিনি জিপিএ-৫ ও বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেন।
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ শিক্ষার্থী শিপলা খাতুন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর গ্রামের বাসিন্দা। ফল হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিপলা খাতুন। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
তার দিনমজুর পিতা নজরুল ইসলামের চাওয়া মেয়ে বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডার হয়ে দেশ মাতৃকার সেবা করুন। শিপলা ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।