চৌগাছায় ডোবার পানিতে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ডোবার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও শিশুর স্বজন সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের মফিজুর রহমানের ছোট ছেলে রাকিবুল হাসান ওরফে রাকিব (২) বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে মা খুঁজতে থাকেন। এক পর্যাপয়ে তিনি দেখতে পান বাড়ির পাশে ডোবার ছেলে ভাসছে। দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিঃসন্দেহে এটি একটি মর্মান্তিক ঘটনা।