চৌগাছায় ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ’সতর্ক হোন নিরাপদ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে চৌগাছায় ডেঙ্গুরোগ নিয়ে সচেতনামূলক কর্মসূচি হয়েছে। ‘ওয়ালটন প্লাজা’ চৌগাছা শাখার উদ্যোগে সোমবার সকালে উপজেলার পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ওয়ালটন প্লাজার চৌগাছা শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান, সিনিয়র শিক্ষক তারিকুল ইসলাম, চিন্ময় মজুমদার, মঈনউদ্দিন, আব্দুল হাকিম, লক্ষ্মী নারায়ণ ঘোষসহ সকল শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের উদ্যেশে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি একান্ত কাম্য। ডেঙ্গু ভাইরাসের বাহক মশার বংশ বিস্তার নির্মূলে সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনভাবেই একদিনেরও বেশি কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। সতর্কতার সাথে ওষুধ স্প্রে করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে ডেঙ্গুর বিস্তার। আমরা সকলেই সতর্ক হই এবং নিরাপদে থাকি।