চৌগাছায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শোভাযাত্রা ও পৌর এলাকার সকল ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি. এম. এ. মুনীব, কৃষি অফিসার মুসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ ও মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, নির্বাচন অফিসার এসএমএ রমেল প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গনমাধ্যমকর্মী, স্কাউট সদস্যবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জনসচেতনতা মূলক একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

রপর অতিথিবৃন্দের উপস্থিতিতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ৯টি ওয়ার্ডে একাধিক গ্রুপে ভাগ হয়ে পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।