চৌগাছায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পিকুলের মতবিনিময়

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোর জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল চৌগাছায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা করেছেন। বুধবার দুপুরে উপজেলা সদরের ডিভাইন সেন্টারে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল। অন্যানের মধ্যে বক্তব্য দের জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবিএম আহসানুল হক আহসান, জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর কবির বিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, কেন্দ্রীয় যুবলীগ নেতা অমিত কুমার বসু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ  পল্লব প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।