চৌগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে পৌর শহরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার লাকি, আবাসিক মেডিকেল অফিসার আল ইমরান।
এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটিপিআই নিত্যানন্দসহ ও অন্যান্য কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ৫৭ হাজার ৪শ ৪৪ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।