চৌগাছায় ছয় তলা ভবন থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে নিচে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মৃত নূরউদ্দীন (৫০) পৌরসভার বিশ্বাস পাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকপাড়া মহল্লায় টেঙ্গুরপুর গ্রামে প্রবাসী আক্তার হোসেন ৬ তলা একটি ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার ওই ভবনের ৬ তলায় নূরউদ্দীন পাইপ লাইনের কাজ করছিলেন। এ দিন বিকেলে সাড়ে ৩ টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে ঘূর্ণিঝড় শুরু হয়। এ অবস্থায় তিনি দ্রুত কাজ বন্ধ করে ভবনের ভেতরে চলে আসেন। ঘরের ভেতরে অন্ধকার হওয়ায় নির্মণাধীন লিফটের ফাঁকা জায়গা দিয়ে অসাবধনতাবশত উপর থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চৌগাছা থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।