চৌগাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলার স্বরুপদাহ ইউনয়িনের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ঝন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। আরও বক্তব্য দেন, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, বিএনপি নেতা হুসাইন আহমেদ, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান, মাস্টার মহিদুল ইসলাম, আব্দুল মালেক, ভুট্টো খান, আব্দুল হাই, মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেতৃবৃন্দ দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।