চৌগাছায় ক্রিকেটার রাগীবের মৃত্যুবার্ষিকী পালন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ শেখ জামাল ক্রিকেট ক্লাব ধানমন্ডির খেলোয়াড় প্রয়াত রাগীব আহসান নিহালের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব চৌগাছা মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা করেন রাগীব আহসান নিহালের পিতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আহসানুল হক আহসান।
তিনি বলেন, রাগীব খুব মেধাবী ছেলে ছিল। অল্প বয়সে সে দেশ ও মানুষের কথা ভাবত। তিনি বলেন, শেখ জামাল ক্রিকেট ক্লাবের খেলোয়াড় থাকা অবস্থায় সে ছিল খুব দুরন্ত। তিনি বলেন একজন পিতার পক্ষে সন্তানের মৃত্যু মেনে নেয়া কষ্টের। তাই সন্তানকে স্মরণে রাখতে মেধাবী শিক্ষার্থীদের আরো বিকশিত করতে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, প্রেসক্লাবের উপদেষ্টা ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রভাষক অমেদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।
উপস্থিত ছিলেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম শামীম আল মামুন শাহীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, সাংবাদিক খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, আব্দুস সাত্তার কিনে, এ বি সিদ্দিক মন্টু, কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, রেজাউল করিম সাগর, শাহিন সোহেল, সহকারী শিক্ষক আক্তারুল ইসলাম, যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি নাজমুস সাকিব, কবি শাহীন মাহবুব, ইলা দেওয়ান ও মুন্সি সাগর, সমাজকর্মী বেলায়েত হোসেন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন মাও. আব্দুল গফুর।