চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় দইু শিশু শিক্ষার্থী আহত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের রিজাউল ইসলামের ছেলে রিসান হোসেন (১১) ও দক্ষিণ সাগর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সাইমা সুলতানা মিম্মা (১১)। তারা সবাই চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুল ছুটির পর তারা একটি ইজিবাইকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ইছাপুর বটতলায় দুর্ঘটনার কবলে পড়ে তারা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. লতা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।