চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে মাশিলা হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান।
উপজেলা যুবদল নেতা আরাফাত রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খাঁন, জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন প্রমুখ।
অন্যানের মধ্যে বক্তব্য দেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির নেতা আয়ুব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হোসেন রকি প্রমুখ।