চৌগাছার সাংবাদিক হাসানের স্ত্রী বিয়োগ, শোক

0

স্টাফ রিপোর্টার,  (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যশোর পত্রিকার চৌগাছা উপজেলা প্রতিনিধি এম হাসান মাহমুদের স্ত্রী সালেহা বেগম (৩৪) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্বামী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মশিউল আযম, চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সহসভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, আলমগীর কবির, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক কামাল আহমেদ, শাহীন মাহবুব, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, শওকত আলী, কবিরুল ইসলাম, ইমাম হোসেন সাগর প্রমুখ।
মরহুমার স্বামী এম হাসান মাহমুদ জানান, স্ত্রী সালেহা বেগমের শারীরিক নানা সমস্যা দেখা দিলে প্রায় তিন বছর যাবত ভারতের চেন্নায়ে চিকিৎসা করানো হয়। সম্প্রতি তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে গত জুলাই মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মারা যান।
সাংবাদিক এম হাসান মাহমুদের স্ত্রী সালেহা বেগমের অকাল মৃত্যুতে সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।