চৌগাছার সাংবাদিক পত্নীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যশোর পত্রিকার উপজেলা প্রতিনিধি এম হাসান মাহমুদের স্ত্রী মরহুমা সালেহা বেগমের রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠিত হয়।
আহমদনগর জামে মসজিদের (কড়াইতলা) দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুর ইসলাম মিন্টু, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান জুয়েলে, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, কবি ফারুক আহমেদ, রফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, সেলিম রেজা, বজলুর রহমান, আব্দুল জব্বারসহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাও. ইমাম আব্দুল মতিন।
গত ৩ অক্টোবর সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে সাংবাদিক পত্নী সালেহা বেগম ইন্তিকাল করেন।