চৌগাছার বিএনপির আলোচনা ও দোয়া

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চৌগাছায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতা মনজুরুল হোসেন পিন্টুর সভাপতিত্ব প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম । বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ও চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার।
বিএনপি নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুসা খা, সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মিলন, মিজানুর রহমান, চৌগাছা পৌর বিএনপি নেতা প্রভাষক বিএম হাফিজুর, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, মাস্টার শহিদুল ইসলাম, কবির উদ্দিন বাবলু, আব্দুল মালেক, হুমায়ুন কবির স্বপন, আব্দুস সালাম, আব্দুল মান্নান, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, টিপু সুলতান, শাহীনুর রহমান, স্বেচ্চাসেবকদলের উপজেলা শাখার সদস্য সচিব আবু বকর, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।