চৌগাছার ধূলিয়ানি ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চেীগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন বিএনপির শীর্ষ তিনটি পদে নেতা নির্বাচন করা হয়েছে। এরা হলেন, সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক মো. বাবর আলী। এ পত তিনটিতে একাধিক নেতৃত্ব প্রত্যাশী না থাকায় যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় এবং ইউনিয়নের কর্মীদের মতামতের ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়। চেীগাছা উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এবং প্রধান নির্বাচন কমিশনার একে শরফুদ্দেীলা ছোটলু ও অপর সমন্বয়ক ও নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।