চৌগাছার গদাধরপুর বাওড় হতে অজ্ঞাত মরাদেহ উদ্ধার

0

চৌগাছা সংবাদাতা ॥ যশোরের চৌগাছার সীমান্তে গদাধরপুর বাওড় হতে অজ্ঞাত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৫৬ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর মাসিলা বিওপির এলাকায় মেইন পিলার ৩৯/৫৬ থেকে প্রায় ৬০ গজ ভেতরে বাওড়ের পানিতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী।

খবর পেয়ে মাসিলা বিওপির কমান্ডার টহল দলসহ ঘটনাস্থলে উপস্থিত হন। লাশের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

মরাদেহে একটি মোবাইল ফোন সেট, গলায় স্বর্নের চেইন ছিল। মরাদেহটি পুরুষ ও সে মুসলমান বলে পুলিশ নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিজিবি জানায়, লাশটির পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।