চুয়াডাঙ্গায় ৮২ হাজার ৫৭০ পরিবার পেয়েছে ভিজিএফ কার্ডের চাল

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় চারটি উপজেলা ও চারটি পৌরসভার ৮২ হাজার ৫৭০টি দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। প্রত্যেকে মাথা পিছু ১০ কেজি করে চাল পেয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান জানান, জেলার সদর উপজেলার ১৯ হাজার ২৯টি ভিজিএফ কার্ডের অনুকূলে ১৯০ দশমিক ২৯০ মেট্রিক টন চাল, আলমডাঙ্গা উপজেলার ২১ হাজার ৬টি ভিজিএফ কার্ডের অনুকূলে ২১০ দশমিক ৬০ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলার ১৬ হাজার ৭১০ টি ভিজিএফ কার্ডের অনুকূলে ১৬৭ দশমিক ১০০ মেট্রিক টন ও জীবননগর উপজেলায় ১০ হাজার ৪২১ টি ভিজিএফ কার্ডের অনুকূলে ১০৪ দশমিক ২১০ মেট্রিক টন চাল, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ হাজার ৬২১টি ভিজিএফ কার্ডের অনুকূলে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন, আলমডাঙ্গা পৌরসভার ৪ হাজার ৬২১টি ভিজিএফ কার্ডের অনুকূলে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন, দর্শনা পৌরসভার ৩ হাজার ৮১টি ভিজিএফ কার্ডের অনুকূলে ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন ও জীবননগর পৌরসভার ৩ হাজার ৮১টি ভিজিএফ কার্ডের অনুকূলে ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।