চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার সদর উপজেলার হাতকাটা মোড়ে ইজিবাইকের ধাক্কায় ভুষিমাল ব্যবসায়ী আব্দুল মালেক (৬০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে।
নিহত মালেক হাতকাটা মোড়ের মরহুম জুবান মন্ডলের ছেলে। ইজিবাইক চালক একই এলাকার মরহুম মোহাম্মদ আলীর ছেলে ইমদাদুল (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত আব্দুল মালেকের ভাগ্নে শামসুল হক জানান, তার মামা চা পান করার জন্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক অতিক্রম করে অপর পাশে যাচ্ছিলেন। এ সময় ভালাইপুর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি ইজিবাইকের চালক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। তারপর সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।