চুয়াডাঙ্গায় সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল- আমিন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের এডিসি শেখ ইমরান হোসেন।