চুয়াডাঙ্গায় সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জুন) ওয়েভ ফাউন্ডেশনের কোষাঘাটা মিশ্রখামার মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাসলিমা খাতুন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, পিকেএসএফের উপ-ব্যবস্থাপক ডা. সুলাইমান হোসেন ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানে কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফলতার জন্য ৬ জন উদ্যোক্তাকে ক্রেস্ট ও টাকা দিয়ে সম্মাননা জানানো হয়।