চুয়াডাঙ্গায় মিল্ক ফিডিং উদ্বোধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শেখ মশিউর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে ২১৮ জন ছাত্রছাত্রীর হাতে প্যাকেট তুলে দিয়ে ‘মিল্ক ফিডিং’ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কু-ু, জেলা ছাগল উন্নয়ন খামারের দায়িত্বরত প্রাণিসম্পদ কর্মকর্তা আরমান আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আবুল কাশেম।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৮ জন, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৮ জন, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯৮ জন ও জীবননগর উপজেলার সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৩ জন ছাত্র-ছাত্রীকে এক প্যাকেট করে দুধ দেওয়া হবে।