চুয়াডাঙ্গায় তরুণীর মৃতদেহ উদ্ধার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা || চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তানিয়া খাতুন (২২) নামের এক তরুণীর সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে চুয়াডাঙ্গার গুলশানপাড়ার সেলিম মিয়ার বাড়ির তৃতীয়তলা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আরাফাত ইসলাম বলেন,এদিন রাত ১০টার পর তানিয়া খাতুনকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।