চুয়াডাঙ্গায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরণ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছেন থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।

চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সময়ে সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট করা হয়েছে।

রোববার দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহে অবস্থিত পরিবহনের বিভিন্ন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের মধ্যে এ বিষয়ক লিফলেট বিতরণ করেন।