চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় শিশু নিহত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে ট্রাক্টরের চাপায় লামিম হোসেন নামে এক শিশু (৪) নিহত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ৮টার দিকে ওই গ্রামের মাঝের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিম হোসেন একই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। জানা যায়, এদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সে বাড়ির অদূরে পোলিও টিকা কেন্দ্র থেকে টিকা খেয়ে বাড়ি ফিরছিলো। এ সময় দ্রুতগতির বালি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল বলেন, শিশুর মরদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।