চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১০ টার দিকে জয়রামপুর চায়ের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান আশিক (৩০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের নওদাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।
দামুড়হুদা থানা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আশিক। পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের আশিককে মৃত ঘোষনা করেন। ওসি আরও জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।