চুড়ামনকাটি প্রেস ক্লাবে সাংবাদিক হারুন জামিলের সৌজন্য সাক্ষাৎ

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ চুড়ামনকাটি প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক হারুন জামিল। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন।
এ সময় চুড়ামনকাটি সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন হারুন জামিল। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মসিউল আযম,ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সলুয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ইকবাল হোসেন বাবলু, ঢাকা মেইলের যশোর প্রতিনিধি ইমরান হোসেন পিংকু, প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর কবীর, সিনিয়র নির্বাহী সদস্য হেদায়েত খান, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহম্মেদ ফিট্টু, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।