চুড়ামনকাটির শিক্ষক মাওলানা আকছির আহমেদের ইন্তিকাল

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলা কেআই সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আকছির আহমেদ (৫১) রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রজিউন। শিক্ষকতার পাশাপাশি তিনি চুড়ামনকাটি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার সকালে চুড়ামনকাটি আদর্শপাড়ায় প্রথম জানাজা শেষে আলিয়া মাদ্রাসা ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থান নড়াউল জেলার লোহগড়ায় দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, যশোর সদর থানা উত্তরের জামায়াতে ইসলামীর অফিস বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, ছাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, হাফেজ নুরুন্নবী, মাস্টার নাসির উদ্দীন, শিমুল হোসেন, মাসুদুর রহমান মাসুদ, নাহিদ হাসান তপন প্রমুখ।