‘গুচ্ছ পদ্ধতিতে’ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিকল্পনা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা মহামারির মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীা না হলেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীা নিয়ে সব বিশ্ববিদ্যালয়ে শিার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শিামন্ত্রী বলেন, আমরা আশা করছি সমন্বিত পদ্ধতিতেই আমরা সব ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীা নিতে পারব। তবে মহামারির মধ্যে সেই পরীাও নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ের কথাও জানিয়ে রেখেছেন শিামন্ত্রী দীপু মনি।
তিনি বলছেন, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ফল ঘোষণা করা হবে, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। তিনি বলেন, সেই পরীাগুলো কীভাবে হবে, গুচ্ছ পদ্ধতি কেমন হবে, তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখনও তিন মাস বাকি আছে। তিন মাস পরে সেই মূল্যায়নের জন্য কী পরিস্থিতি হয় তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এ পরীার মূল্যায়ন তৈরিতে পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করে দিয়েছে শিা মন্ত্রণালয়। এই কমিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীা নিয়েও মতামত দেবে জানিয়ে দীপু মনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ পরামর্শ তারা পাবেন বলে আশা করছেন। শিামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীায় গিয়ে মেধা পুরোপুরি যাচাই হবে সে কথা যদি এখন আমি বলি, আমি কি এখন নিশ্চয়তা দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীাও সশরীরে দেওয়ার মত পরিস্থিতি হবে? তিনি বলেন, আমরা আশা করছি পরিস্থিতির আরও উন্নতি হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরীাগুলো নেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীাগুলো কী পদ্ধতিতে নেওয়া হবে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপরে সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। এ মুহূর্তে সেসব বিষয়ে নিশ্চিত কিছু বলতে যাওয়া সমীচীন হবে না। শিা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কোন পদ্ধতিতে ভর্তি পরীা হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপকের সঙ্গে বিশেষজ্ঞ কমিটির আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। বর্তমানে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিা কার্যক্রম চলছে। এর মধ্যে ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৬০ হাজার আসনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পান উচ্চ মাধ্যমিক পার হওয়া শিার্থীরা।