গিলাতলার গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

ফুলবাড়ীগেট সংবাদদাতা॥ খানজাহান আলী থানা পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী সাগর শেখ(৩৫) কে ২‘শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা দক্ষিণপাড়ায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের তাকে আটক করে। আটক সাগর ওই এলাকার হানিফের ছেলে। বৃহস্পতিবার গাঁজাসহ আটক হওয়ায় সাগরের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, সাগর চিহ্নিত এই মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। তিনি আরও জানান, সাগরের পিতা হানিফ, মাতা শাবানা বেগম, তার মামা শহিন, আপন ভাইসহ পরিবারের সকলেই মাদক কারবারের সাথে জড়িত এছাড়া তাদের সকলের নামে রয়েছে মাদক মামলা ।