গাছ থেকে পড়ে আহত কিশোরের মৃত্যু

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় শিশুগাছ গাছ থেকে পড়ে শামিম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আক্তারুলের ছেলে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, গত রোববার সকালে শামিম হোসেন শিশুগাছের ভাইরাস ভাংঙার জন্যে উপজেলার কাজীরহাট এলাকায় একটি শিশু গাছে উঠে। কিছু সময় ডাল ভাংঙার পরে অসাবধানতাবশত গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। স্থানীয়রা তকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।