গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মোল্যার বিরুদ্ধে অপকর্ম, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ ও ইউপি সদস্যরা। বুধবার বিকেলে পুলুম বাজারে এই মানববন্ধন হয়৷
এ সময় ইউপি সদস্য খন্দকার মামুনসহ বক্তারা বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবে আব্দুল হালিম মোল্যা নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন।দুর্নীতি, নারী কেলেংকারী,অপকর্ম,ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন।