খোকনের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার নিন্দা যশোর জেলা ছাত্রদলের

0

 

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বারোচিত হামলা এবং পরবর্তীতে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য্য স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫২ বছর পর এসেও আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭১ এর পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতাকেও হার মানিয়েছে। যেখানে পুলিশসহ সমগ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্রাকডাউন, বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালাচ্ছে; অপরদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রাজাকার-আল বদরদের মত মুক্তিকামী জনতার বাড়ি চিনিয়ে দিচ্ছে, তাদের ওপর নির্যাতন করে পুলিশে ধরিয়ে দিচ্ছে । এ যেন একাত্তরেরই পুনরাবৃত্তি! ফজলুর রহমান খোকনের মত পরিচ্ছন, সদাবিনয়ী রাজনৈতিককে নির্যাতন ও পুলিশে সোপর্দ এবং পরবর্তীতে পুলিশ কর্তৃক গ্রেফতার দেখানোর ঘটনা তারই বহিঃপ্রকাশ। আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মুক্তিকামী জনতার হাত ধরেই অচিরেই ফ্যাসিস্ট হাসিনার মাফিয়াতন্ত্রের অবসানের মাধ্যমে বাংলার পূর্ব আকাশে গণতন্ত্রের রক্তিম সূর্য উদিত হবে ইনশা আল্লাহ।
বিবৃতিদাতারা হলেন,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফজলুর রহমান খোকনকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করে হাতিরঝিল থানা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ফজলুর রহমান খোকনকেই গ্রেফতার করে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সফল সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি।