খেলা নিয়ে ইবি শিক্ষার্থীদেও সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

0

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী। কমিটিকে দ্রততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।