খুলনার সমাবেশ সফলে বেনাপোল বিএনপির মতবিনিময়

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ কেন্দীয় বিএনপি ষোষিত সরকার পতনের ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বেনাপোল ইউনিয়ন বিএনপির এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করেতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় বুধবার সকালে বেনাপোলে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু। মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদল খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, আলমগীর সিদ্দিকী, হাফিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, আজিজুর রহমান খোকন, মোহাম্মদ আলী, অহিদুল সরদার, রেজাউল করিম, আব্দুর রহিম, ডা. ইদ্রিস আলী, কামাল বিশ্বাস, কৃষকদল নেতা জাহাঙ্গীর হোসেন,সেচ্ছাসেবক দলের নেতা সবুজ হোসেন, আরিফুল ইসলাম,ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।
আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বেনাপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ করতে বেনাপোল বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি উপপ্রচার কমিটি গঠন করা হয়।