খুলনার সমাবেশ সফলে চৌগাছায় বিএনপির ব্যাপক প্রস্তুতি

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে যশোরের উপজেলায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বইছে একধনের উৎসবের আমেজ। সমাবেশ সফলের লক্ষে খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এই সমাবেশে চৌগাছা থেকে জনতার ঢল নামবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় নেতা কর্মীরা জানান, নিশিরাতের অবৈধ সরকারের দমন পীড়ন, হত্যা, মামলা, হামলা, নিত্যপন্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় বিএনপির গণসমাবেশ। সমাবেশ সফল করার লক্ষে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দফায় দফায় তৃণমূল নেতাকর্মীদের সাথে বৈঠক, লিফলেট বিতরণসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে চৌগাছা পৌর সদরে লিফলেট বিতরণ করা হয়। এসময় যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান লাল ও যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মাসুদুল হাসান, বিএনপি নেতা বিএম আজিম উদ্দিন, জহুরুল ইসলাম বাবু, মাস্টার শহিদুল ইসলাম, মুসা খা, আবু সালাম, মিজানুর রহমান, মাস্টার মহিদুল ইসলাম, যুবনেতা সালাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম ওয়াসিম, কামরুল ইসলাম, সোহেল রানা, উজ্জল হোসেন, কামাল হোসেন, এম ইলিয়াস, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাইফারুজ্জাম সাইফার, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামমনির মেম্বরসহ বিএনপি ও তার সহযোগী সংগঠের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, গত এক যুগের অধিক সময় ধরে অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে আওয়ামী লীগ। যারাই তাদের অন্যায় অত্যাচরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে তারাই হয়েছেন হামলা, মামলা এমনকি হত্যার শিকার। অবৈধ সরকারের রোষানালে পড়ে দেশের মানুষ আজ চরম অসহায় হয়ে পড়েছেন।
এদিকে ২২ অক্টোবরের সমাবেশে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি হবে চোখে পড়ার মত বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। তার প্রমাণও পাওয়া গেলো সাধারণ মানুষের সাথে কথা বলে। লিফলেট বিতরণের সময় সড়কে চলাচররত পথচারি জাকির হোসেন, আজগার আলী, সঞ্জয় কুমার, বিলকিস খাতুন বলেন, দেশের মানুষ কেমন আছে জানিনা, তবে আমরা কোনভাবেই ভালো নেই। জিনিসের দাম এতোই বেশি যে, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছেনা। দাম বেড়েছে সন্তানদের শিক্ষা উপকরণের কিভাবে সামনের দিন বেঁচে থাকবো জানিনা। তাই বিএনপির ডাকে খুলনার সমাবেশে উপস্থিত হওয়ার ইচ্ছা আছে, সবার মত আমরাও সরকারের পদত্যাগের জন্য এই সমাবেশে অংশ নেবো।
উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম বলেন, খুলনার সমাবেশে অংশ নেয়ার জন্য মানুষ অধির আগ্রহে আছেন। কোন বাধা বিপত্তি না হলে চৌগাছা থেকে খুলনার উদ্যেশে জনতার ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন।