খুলনার তারুণ্য সমাবেশ সফল করতে যশোর জেলা যুবদলের প্রস্তÍতি সভা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৬ মে খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখা।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলা অডিটোরিয়াম জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ মাসুদ আব্দুল্লাহ।

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম আহবায়ক আশরাফুল কবীর সুমন, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, ইমদাদুল হক ইমদা ও রবিউল ইসলাম রবি।

এছাড়া শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, চৌগাছা উপজেলা আহবায়ক আব্দুল মান্নান, ঝিকরগাছা উপজেলা আহবায়ক মোনাজ্জেল হোসেন, অভয়নগর উপজেলা আহবায়ক বশিউজ্জামান রানা, কেশবপুর পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, বাঘারপাড়া পৌর যুবদলের আহবায়ক হিরু আহমেদ, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মণিরামপুর উপজেলা সদস্য সচিব সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন বাবু।

সভায় নেতৃবৃন্দ কর্মসূচি সফলে যশোরের সর্বস্তরে নেতাকর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য যুবদল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।