খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় দোয়া

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর পাঁচনামানা পৌর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। অন্যানের মধ্যে উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, সহসভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কৃষকদল নেতা বাহাজ্জেল হোসেন, আলম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুবনেতা কামারুল ইসলাম, রাজু আহমেদ, কামাল হোসেন, সোহেল রানা, নাজমুল হুসাইন, ইসলাম হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান, আল আমিন, আজিমুল ইসলাম, পারভেজ হোসেন, তুর্য, আশিকুর রহমানসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাও. শাহিনুর রহমান।