খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে যশোরে যুবদলের বিভাগীয় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে যশোরে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা। সভা শুরুর আগে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১০ জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারবালা কবর স্থানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলী আকবর চুন্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহসিন মোল্যা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) নুরুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় যুবদলের সহ-সভাপতি মাহবুর রহমান পিয়ার এবং পরিচালনা করেন খুলনা বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম কবির। প্রথমে নেতৃবৃন্দ খুলনা বিভাগের ১০ জেলার যুবদল নেতা-কর্মীদের সাথে সাংগঠনিক সভা করেন। পরে যশোরের ৮টি উপজেলা ও পৌর কমিটির নেতা-কর্মীদের সাথে সবা করেন।