খালেদা জিয়ার বাসভবনে জীবানুনাশক স্প্রে করে কার্যক্রম উদ্বোধন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইস সংক্রামণ থেকে দেশবাসীকে রক্ষা করতে এখনই সকলের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে, না হয় চরম পরিনিতি দেখার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন ডাঃ ফরহাদ হালিম ডোনার। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশব্যাপী জীবানুনাশক স্প্রে এর কার্যক্রম উদ্বোধনের আগে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন , সেই আহবানে সাড়া দিয়ে আমাদের ফাউন্ডেশন সারাদেশে সাধ্যমত সর্বসাধারণের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছে। এ সময় জেডআরএফ সদস্য কৃষিবিদ সানোয়ার আলম বলেন, এই স্প্রে তে যেকোনো ধরনের জীবাণু, বিশেষ করে ডেঙ্গু নিধনে কার্যকর ভূমিকা রাখবে। আজ আমরা গুলশান এবং শ্যামলী এলাকায় আমাদের এই স্প্রে কার্যক্রম চালিয়েছি এবং ধারাবাহিকভাবে প্রতিদিনই আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং ছয় জনের একটি স্বেচ্ছাসেবক দল।