কয়রায় লোকালয় থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

0

কয়রা(খুলনা) সংবাদদাতা॥ খুলনার কয়রা উপজেলার প্রতাপসরণী মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ, বিটিআরটি ও সিপিজি সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষী ও বিটিআরসি ও সিপিজি সদস্যরা অজগর সাপটি উদ্ধার করে পরে সুন্দরবন অবমুক্ত করে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন (ডেপুটি রেঞ্জার) বলেন, আমি খবর পেয়ে সংশ্লিষ্টদের নিয়ে অজগর সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছি।