কয়রায় ছোট চাঁদখালী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন

0

কয়রা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার কয়রা উপজেলার নাকসা মৌজায় ছোট চাঁদখালী খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নাকশা গ্রামের মৃত কাসেম আলী সানার ছেলে মজিবর রহমান সানা।

মঙ্গলবার বিকেলে নিজের বসতবাড়িতে লিখিত বক্তব্যে তিনি বলেন,নাকসা গ্রামের আইবুর আলী মোড়লের ছেলে আব্দুল জলিল মোড়ল নাৎসা মৌজার খালের একাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় ভরাট করে পাকাঘর নির্মাণ করেছেন। ফলে নাকসা মৌজার বিলে জনসাধারণের যাতায়াত ও চাষাবাদ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা সরকারি জায়গা দখল করে রেখেছেন। তিনি এর প্রতিকার দাবি করেন।