কয়রায় ‘অর্থনৈতিক শুমারি’ বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

0

কয়রা (খুলনা) সংবাদদাতা ॥ ‘অর্থনৈতিক শুমারি’ বাস্তবায়নের লক্ষ্যে কয়রায় স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দফতরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা শুমারি সমন্বয়কারী আবু হাসান শেখ। এ সময় উপস্থিত ছিলেন, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা আসাদুর রহমান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, পরিসংখ্যান সহকারী ও জোনাল অফিসার মনোজ ম-ল, জোনাল অফিসার রাকিবুল ইসলাম, জোনাল অফিসার আরাফাত একরাম, ব্যবসায়ী জুলফিক্কার আলী, জিএম মোনায়েম, মোস্তাফিুর রহমান, ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী প্রমুখ।
দেশে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর পর এমন শুমারি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। অর্থনৈতিক শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, চলবে ১৫ দিন।