কয়রায় অনৈতিকতার অভিযোগে আটক শিক্ষক-শিক্ষিকা সাময়িক বহিষ্কার

0

কয়রা(খুলনা) সংবাদদাতা॥ খুলনা কয়রা উপজেলায় অনৈতিক কর্মকান্ডে আলোচিত শিক্ষক ও শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করেছে মাদ্রসার পরিচালনা কমিটি। তারা হলেন সিদ্দিকীয়া মাদ্রসার বাংলা বিভাগের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও কৃষি বিভাগের সহকারী শিক্ষিকা শিউলী আক্তার।
৪ নভেম্বর এক জরুরি মিটিং শেষে মাদ্রাসা গভর্নিং বডি এ সিদ্ধান্ত গ্রহণ করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, মাদ্রাসার ওই শিক্ষক ও শিক্ষিকা অনৈতিক কাজের অভিযোগে ২ অক্টোবর রাতে স্থানীয়দের হাতে আটক হন । এ বিষয়ে মাদ্রাসা গভর্নিং বডি ৪ নভেম্বর একটি জরুরি মিটিং ডেকে গভর্নিং বডির সকল সদস্যের সম্মতিতে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ।
২ নভেম্বর দিবাগত রাত ১০ টার দিকে কয়রার মদিনাবাদ গ্রামের একটি বাগান থেকে স্থানীয় কিছু যুবক শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষিকা শিউলিকে আটক করে কয়রা থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ৩ নভেম্বর কয়রা থানা পুলিশ তাদেরকে আদালতে পাঠালে আদালত থেকে তারা জামিন নেন ।