কোতোয়ালির ওসিকে নথিসহ ঢাকায় তলব মানবাধিকারের

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত ১৩ আগস্ট তিন শিশু হত্যার ঘটনায় কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানকে ঢাকায় জাতীয় মানবাধিকার কমিশন অফিসে তলব করা হয়েছে। গত ৩ ও ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘটিত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ আগামী রবিবার (২৩ আগস্ট) হাজির হতে বলা হয়েছে তাকে। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব মো. আজহার হোসেন সারিত চিঠিটি ইমেইলে পাঠিয়ে প্রাপ্তি স্বীকারও নিশ্চিত করেছে কমিশন। তবে ওসি মনিরুজ্জামান এ বিষয়ে দৈনিক লোকসমাজকে বলেন, এ রকম বিষয়ে তার সাথে কেউ যোগাযোগ করেনি।
গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনা তদন্তে ১৫ আগস্ট একটি কমিটি করে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলামকে প্রধান করে দুই সদস্যের এই কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে শিশু উন্নয়ন কেন্দ্রে অবস্থানরত শিশুদের ও বিভিন্ন অংশীজনের বক্তব্য গ্রহণ করেছে। তথ্যানুসন্ধানে কমিটি জানতে পারে, গত ৩ আগস্ট ২০২০ তারিখে শিশু উন্নয়ন কেন্দ্রের হেড গার্ডকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কমিশন তার পাঠানো চিঠিতে এর উল্লেখ করে লিখেছে, অনুসন্ধানের স্বার্থে ওই ডায়েরির কপি ও ঘটনার পরবর্তীকালে এ বিষয়ে নেওয়া পদপে সংক্রান্ত বিষয়ে অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, যশোর- এর বক্তব্য শোনা প্রয়োজন। উল্লেখ্য, ১৩ আগস্ট দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন। শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপরে বরাতে পুলিশ প্রথমে বলে, বন্দি কিশোরদের ‘দুই পরে সংঘর্ষে’ হতাহতের এ ঘটনা ঘটেছে। পরে আহত কিশোররা অভিযোগ করে, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দফায় দফায় মারধর করে, তাতেই হতাহতের ঘটনা ঘটে। কমিশনের সার্বণিক সদস্য কামালউদ্দিন আহমেদ আইনের প্রক্রিয়া বিষয়ে বলেন, তদন্তের স্বার্থে যদি কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করে কমিশন তাহলে তাকে কমিশন তলব অবশ্যই করতে পারে। তলবকৃত ব্যক্তি যদি উপস্থিত না হন, প্রয়োজনে সমন পাঠানো যায়। প্রয়োজনে গ্রেফতার করার বিধানও আইনে আছে। তবে তদন্তনাধীন কোনও বিষয়ে তদন্ত চলাকালে কোনও মন্তব্য না করার কথা বলেন তিনি।