কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সাইমুন নামে (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। সে জীবননগর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ও চৈতী দম্পতির ছোট ছেলে। শুক্রবার বিকালে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ময়লাখুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত সাইমুনের খালু সানোয়ার হোসেন বলেন , উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদী গ্রামে নানি বাড়ি থেকে ১০ বছর বয়সী বড়ো ভাই সুরুজের সাথে বাইসাইকেলে নিজেদের বাড়িতে ফিরছিল। পথমধ্য এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পাখিভ্যান চালক সলেমান বলেন, ভ্যান চালিয়ে সাফদারপুর থেকে কোটচাঁদপুরের দিকে আসছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ছেলে কাঁদছে। পাশে রক্তাক্ত অবস্থায় আরেকটি শিশু পড়ে আছে। জানতে চাইলাম কী হয়েছে। সে বললো একটি ট্রাক আবার ভাইকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ হরি বলেন,ঘটনাটি জানা নেই।