কোটচাঁদপুরে কৃষকদলের কর্মীসভা

0

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কোটচাঁদপুর থানা ও পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদলের থানা ও পৌর শাখার আয়োজনে বুধবার বিকেলে শহরের দ্য পিজন ক্লাব চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর কৃষকদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। প্রধান বক্তা ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহসম্পাদক ইঞ্জি. মোমিনুর রহমান মোমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম, হারুন-অর- রশিদ, মির্জা টিপু, আব্দুর রশিদ মোহন, লাভলুর রহমান বাবলু, মীর ফজলে এলাহী শিমুল, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, পৌর কৃষকদলের সাবেক আহ্বায়ক ফিরোজ উদ্দিন মানিক।