কেসিসি প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি

0

খলনা ব্যুরো॥ অবিলম্বে খুলনা মহানগরবাসীর সকল প্রকার নাগরিক সেবা সাধারণের দরোজায় পৌঁছে দিতে ও সবধরণের জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি।
বুধবার দুপুরে প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান। স্মারকলিপিতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন, খুলনা নগরীতে প্রাণঘাতি ডেঙ্গুর প্রদুর্ভাব মহামারী আকারে ছড়িয়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১৩জন। তবুও মশক নিধনে কেসিসি’র কার্যকর পদক্ষেপ না দেখে হতাশ নগরবাসী। এছাড়া জরাজীর্ণ সড়ক ও অলি-গলি ও ভাঙাচোরা ড্রেনের কাজ মন্থর গতিতে চলায় উন্নয়ন বিড়ম্বনা নগরবাসীর ‘গলার কাটা’ হয়ে দাঁড়িয়েছে। নগরীর ব্যস্ততম ময়লাপোতা মোড়ে সৌন্দর্য্য বর্ধনের নামে রাস্তাটি সংকুচিত করার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেছে। সে বিষয়েও কেসিসি’র উদাসীনতা চরম দায়িত্বহীনতায় পরিচয় দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলমস তুহিন, ফকরুল আলম, বেগম রেহেনা ঈসা, নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।