কেশবপুর বিএনপিতে আবুল হোসেন আজাদ সভাপতি ও আব্দুর রাজ্জাক সম্পাদক নির্বাচিত

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর(যশোর) ।।  বিএনপির কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এ পদে দুই জন প্রতিদ্ব›িদ্বতা করেন। তারা হলেন কেশবপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহŸায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহŸায়ক মাসুদুজ্জামান মাসুদ।

শনিবার কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। মোট ৭৮১জন ভোটারের মধ্যে ৭৫০ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী মাসুদুজ্জামান মাসুদ পেয়েছেন ৮৩ ভোট। নবগঠিত কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন  আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ুন কবির সুমন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।