কেশবপুর বাহারুল মাদ্রাসায় পাগড়ি প্রদান

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৩জন নতুন হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়।
শুক্রবার সকালে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মশিয়ার রহমান। মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সুজনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি রুহুল কুদ্দুস, পৌর জামাতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর ডিগ্রি কলেজের প্রভাষক বুলবুল কুদ্দুস।
সদস্য সম্মেলন শেষে প্রধান অতিথি সাবেক পৌরমেয়ার আব্দুস সামাদ বিশ্বাস সদ্য হাফেজ হওয়া ১৩ ছাত্রের মাঝে পাগড়ি প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই।